

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবী আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলা কোর্ট মসজিদ চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুবিদখালী কলেজ রোড এলাকায় গিয়ে শেষ হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শাহজাহান এর সভাপতিত্বে সমাবেশে ৫ দফা দাবী আদায় এর লক্ষ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা সহকারী সেক্রেটারি জেনারেল ও পটুয়াখালী-১ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আলমগীর হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ শাহজালাল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা বায়তুল মাল সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম সোহাগ এবং সাবেক উপজেলা আমীর ও সুরা সদস্য মুহা সিরাজুল হক প্রমুখ।
