ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৫

কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আবীর (১৫) নামে মোটরসাইকেলটির অপর আরোহী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার চাটিপাড়া সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। নিহত অনিক টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর গ্রামের নিশানের ছেলে। আহত আবীরের বাড়িও একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে কালিহাতী পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেলযোগে সিলিমপুর যাচ্ছিলেন অনিক ও আবীর। চাটিপাড়া সেতু এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়লে বাসের চাকায় পিষ্ট হন অনিক। ঘটনাস্থলেই তিনি মারা যান।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মাহবুব হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram