

বাংলাদেশের চক্ষু রোগীদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয় নিয়ে ঢাকার প্রাণকেন্দ্র্র ও স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ধানমন্ডি ৬নং রোডে প্রতিষ্ঠিত হলো Aristopharma Ltd এর সহযোগী প্রতিষ্ঠান এরিস্টো আই হসপিটাল লিঃ।
বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) এই হসপিটালের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিস্টোফার্মা লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং এরিস্টো আই হসপিটাল লিঃ এর চেয়ারম্যান জনাব এম. এ হাসান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে এরিস্টোফার্মার সম্মানিত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতালের পটভূমি উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা দেশবরেণ্য চক্ষু চিকিৎসক অধ্যাপক মেজর জেনারেল (অবঃ) ডাঃ কামরুল হাসান খান। উল্ল্যেখযোগ্য সংখ্যক চক্ষু বিশেষজ্ঞ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংবাদকর্মী ও আগত অতিথিবৃন্দ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। অবশেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতির বিবরণ ও বিশ্বমানের সেবা প্রদানের বিষয়ে আলোকপাত করা হয়।
