ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৫

দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিত সেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেনপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত অনিত সেন ওই এলাকার সত্যেন সেনের ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজ থেকে সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে পাশের কাকুর বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন অনিত। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুব্রত হালদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় মন্তব্যের জন্য খানসামা থানার অফিসার ইনচার্জ নজমূল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram