ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৫

বড়লেখায় নানা অনিয়মের দায়ে ৪ ব্যবসায়ীর জরিমানা

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা পৌরশহরে ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মের দায়ে চার ব্যবসায়ীকে ১ লাখ ৯ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে অপর এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ব্যবসায়ী আবুল হোসেনকে ২৫ হাজার টাকা, চম্পু দেবকে ৪০ হাজার টাকা, আহসানুল করিমকে ৪০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে পোল্ট্রি ব্যবসায়ী হাসান আহমদকে ৪ হাজার টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে রাজিব ধরকে ৪ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram