ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:২০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৫

কাজিপুরে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি সাড়ে ৪ টন চাল জব্দ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ১২৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দিয়ারপাড়া এলাকার মমিন মিয়ার চাতাল সংলগ্ন গুদামঘর থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, “গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর পশ্চিমপাড়াতে মো. আব্দুল মোমিন তালুকদারের চাতালের গোডাউনে গেলে সরকারি চাল মজুদকৃত অবস্থায় পাওয়া যায়।”

অভিযানকালে গোডাউনে সরকারি লোগোযুক্ত ১০ বস্তা এবং ১১৫ টি প্লাস্টিকের বস্তায় চালগুলো পাওয়া যায়। এছাড়া সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তা পাওয়া যায়। খালি বস্তাগুলোর চাল এসব প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে মর্মে ওসি, এলএসডি সনাক্ত করেন। অভিযান চলাকালে গুদাম মালিক মো. আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি।

কাজিপুর গুদাম কর্মকর্তা অলিউর রহমান জানান, “মালামালসহ দুইটি গোডাউন সিলগালা করে সোনামুখি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড মেম্বার আসাদুল ইসলাম খানের জিম্মায় প্রদান করা হয়েছে। এই ঘটনায় গুদাম মালিক আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram