ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২২, ২০২৫

বেগমগঞ্জে চেকের মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে চেকের মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.ইউসুফ চৌধুরী (৪৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার দুপুরের দিকে তাকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউসুফ চৌধুরী উপজেলার কুতুবপুর ইউনিয়নের ইব্রাহীম মৌলভী বাড়ির মৃত নুরুল হক চৌধুরীর ছেলে।

জানা যায়, বিএনপি নেতা ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি চেকের মামলাসহ দুটি মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত আসামি। মামলাগুলোতে তিনি প্রায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন। রোববার দুপুরের দিকে র‍্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। পরে রোববার সন্ধ্যার তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে র‍্যাব-১১।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, বিষয়টি সমাধান হয়ে গেছে। তিনি চেকের ১৯ লাখ টাকার মধ্যে প্রথমে ১৬ লাখ টাকা প্রথমে পরিশোধ করেন। এখন বাকী ৩ লাখ টাকাও পরিশোধ করে দিয়েছেন। আদালত খুললেই তার জামিন হয়ে যাবে। চেকের মামলায় পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বেগমগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, আসামিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ওই আসামি দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram