ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২২, ২০২৫

তাহিরপুরে জব্দকৃত বালু পাচারের দায়ে চারজনের কারাদণ্ড

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীরে জব্দ করা বালু কেটে পাচারের দায়ে চারজনকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।

রবিবার রাতে উপজেলা বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এই রায় দেন।

জানা গেছে,উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জব্দকৃত বালু কর্তন ও পাচার করছে এমন সংবাদে উপজেলার যাদুকাটা নদীতে রাত ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে জব্দকৃত বালু কর্তন ও পাচারের সময় ৪ জন আসামিকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২ মাসের কারাদন্ড দিয়ে, তাদের তাহিরপুর থানা পুলিশ কাছে হস্তান্তর করা হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু। তিনি জানান, বালু চুরি ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে, কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, কারাদণ্ড প্রাপ্তদের সকালে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram