ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2025

হবিগঞ্জে ৭ লাখ শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে

হবিগঞ্জ প্রতিনিধি: শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক মিডিয়াকর্মীদের অংশ গ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস হবিগঞ্জ কর্তৃক আয়োজিত রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে কনসালটেশন ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাউছারের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক প্রমুখ। এতে জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

এ কর্মশালায় জানানো হয়- হবিগঞ্জ জেলায় ৭ লাখ ২৬ হাজার ১২৬ জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে হবিগঞ্জে শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন।

কর্মশালায় সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, আগামী ১২ আক্টোবর থেকে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুকে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। টিকা পেতে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ডাউনলোড করতে হবে ভ্যাকসিন কার্ড। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে।

তিনি আরও বলেন, যেসব শিশুদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল ফোন নম্বর দিয়ে নিবন্ধন করা যাবে। হবিগঞ্জে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। স্কুল ক্যাম্পেইন শেষ হলে ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে স্কুলে না যাওয়া শিশুদের।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram