ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2025

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আদালতের পুকুর পাড় এলাকায় বউসাজ বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে 'বউসাজ বিউটি পার্লার' থেকে প্রায় ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, ৩টি বুলেটসহ একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম। তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পার্লারটিকে ঢাল হিসেবে ব্যবহার করে জাল নোট ছাপানোর ও সঞ্চয়ের কার্যক্রম পরিচালনা করছিল। চক্রটি আসন্ন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে এই জাল নোট বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় পার্লারের ভেতর থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জালিয়াতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি বলেন, "অবৈধ কর্মকাণ্ডে জড়িত কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, জনবহুল এলাকায় এ ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য হুমকি। পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram