ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2025

যশোরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, বনফুলে ৫০ হাজার টাকা জরিমানা

শহিদ জয়, যশোর: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে শহরের দড়াটানা মোড়ে বনফুল এন্ড কোং মিষ্টির দোকানে বিশেষ অভিযানে রোববার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে রাখা দইয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকার পাশাপাশি আমদানিকারকের সীল স্টিকার ছাড়া ভারতীয় চকলেট বিক্রি করতে দেখা যায়। এছাড়া ফ্রিজে খোলা অবস্থায় মাংস ও দই রাখা এবং বিক্রিত মিষ্টির কোনো মেয়াদ দেখাতে না পারার কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় জেলা পুলিশের একটি টিম ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram