ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2025

যশোরে ডিলারের বিরুদ্ধে নারী কর্মীকে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি: যশোরে এক নারী কর্মীকে অফিসে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, ভুক্তভোগী চাঁচড়া চেকপোস্ট এলাকায় একটি ডিপোর ইনচার্জ হিসেবে কর্মরত। ওই প্রতিষ্ঠানের ডিলার সোহেল (স্টেডিয়ামপাড়ার ফিরোজের ছেলে) কাজের কথা বলে প্রথমে তাকে বাড়ির সামনে ডেকে নেন। পরে পৌরপার্ক হয়ে অফিসে এবং সেখান থেকে পাশের এক ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন।

স্থানীয় সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে এর আগেও অভিযোগ ও মামলা রয়েছে। তার প্রভাবশালী আত্মীয়দের কারণে তিনি বাঁচার চেষ্টা করছেন বলেও অভিযোগ।

তবে সোহেল ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, কোম্পানির কাছে ৩১ লাখ টাকা পাওনা ছিল—সে বিষয়েই মেয়েটিকে ডেকেছিলেন। ফ্ল্যাটে নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেন, তবে ধর্ষণ নয়, কেবল মারধরের ঘটনা ঘটেছে বলে দাবি করেন।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের বিশেষ টিম ঘটনাটি খতিয়ে দেখছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram