ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2025

পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে কলা খেতে গিয়ে গলায় আটকে আব্দুল মোতালেব নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়নের বড় ডালিমা গ্রামে ওই ঘটনা ঘটেছে। শিশু আব্দুল মোতালেব ওই গ্রামের সোহেল প্যাদার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুর ১২টার দিকে শিশু মোতালেবকে তার বড় বোন মরিয়ম আক্তার কলা খাওয়াচ্ছিলেন। তখন অসাবধানতাবশত শিশুটির গলায় কলা আটকে যায়। প্রতিবেশীরা শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটির চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার মো. তাসরিফ হোসেন জানান, সম্ভবত কলা গলায় আটকে গিয়ে শিশুটির শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

শিশুটির এক স্বজন মামুন প্যাদা বলেন, সোহেল প্যাদার তিন মেয়ের পর একমাত্র ছেলে ছিল ওই মোতালেব। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram