ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২৫

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’’ এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে এগারোটায় কলেজ রোড শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক শান্তির পথযাত্রা বের হয়ে চৌমুনায় মানববন্ধনে মিলিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেছার আহমদ।

সংগঠনের কো-অর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিএফজি অ্যাম্বাসেডর বিএনপি নেতা মোঃ শামীম আহমদ, মোঃ আনোয়ারুল ইসলাম, মাওলানা এম এ রহিম নোমানী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য নিতেশ সূত্রধর এবং শ্রীমঙ্গল রেফারি সমিতির সভাপতি সজল দেব প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজির উপদেষ্টা ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, সাবেক অ্যাম্বাসেডর ও সনাক সদস্য কাজী আসমা আক্তার, অ্যাম্বাসেডর শিক্ষিকি নাফিজা তাবাসসুম ফারিহাম সাংবাদিক ঝলক দত্তসহ শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram