ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:২১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২৫

সিলেটে ফের ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাংলাদেশেই

এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।

ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় অনেকে টের পাননি। এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ সজিব হোসেন। তিনি বলেন, ‘ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক।

এক সপ্তাহ আগে গত রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূতি হয়। এ সময় বাংলাদেশসহ দেশের ৬টি দেশে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে।

ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মায়ানমার, ভূটান ও চীনে অনুভূত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram