ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বুনো শূকরের কামড়ে আহত ১০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত থেকে আসা একটি বুনো শূকরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ভারত সীমান্ত ঘেঁষে একটি বুনো শূকর চরপাঁকা গ্রামে প্রবেশ করে। এ সময় গ্রামবাসী শূকরটিকে তাড়া করলে সেটি হিংস্র হয়ে ওঠে এবং একে একে অন্তত ১০ জনকে কামড়ে আহত করে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতদের মধ্যে রয়েছেন, চরপাঁকা গ্রামের দাউদ মেম্বারের ছেলে মিজানুর রহমান (৬৫), মৃত লোকমান হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৬০), মইমুল হকের ছেলে রুমন আলি (২৫), তালিব হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৫), আকমুল হোসেনের ছেলে খাদেমুল ইসলাম (৩৫) এবং কটাপাড়া গ্রামের জালালের স্ত্রী শেফালী বেগম (৩৫)। স্থানীয়দের দাবি, আহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

ওই এলাকার পল্লী চিকিৎসক জসিম উদ্দিন ও স্কুলশিক্ষক ফয়সাল আজম জানান, কয়েক বছর ধরে ভারত থেকে বুনো শূকরের দল চরপাঁকা এলাকায় প্রবেশ করছে। এসময় তারা ফসল নষ্ট করে। বৃহস্পতিবারও শূকরটি ফসলের ক্ষতি করতে গেলে স্থানীয়রা তাড়াতে যায়। তখনই শূকরটি আক্রমণ করে কয়েকজনকে আহত করে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে যেন সাধারণ মানুষ বুনো শূকরের আক্রমণের শিকার না হন এবং ফসলের ক্ষতি রোধে ব্যবস্থা নেয়া হবে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram