ঢাকা
logo
প্রকাশিত : September 18, 2025

ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগ নেতা নিখিল চৌধুরী গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত এজহারভুক্ত আসামী, আওয়ামীলীগ নেতা, মাদকের গডফাদার এবং বর্তমানে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিখিল চৌধুরী (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশের একটি দল সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া থেকে তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম কোর্টে পাঠায়। গ্রেফতারকৃত নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪) সাবেক গভর্নরও এমপি মৃত সামছুল হক চৌধুরীর ছোট ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এর চাচা।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নিখিল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। সরকারি চাকুরীবিধি লঙ্ঘন করে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। তিনি ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নিখিল চৌধুরী এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত ছিলো। এছাড়াও চোরাচালান, চাঁদাবাজিসহ নানান অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি একাধিক মামলার আসামি এবং একাধিকবার গ্রেফতার হয়ে জেল খেটেছেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনার মামলায় গ্রেফতার দেখিয়ে যথাযথ পুলিশ পাহাড়ায় কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram