ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৬, ২০২৫

বরগুনায় জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিকসহ আহত ১০

জহিরুল হক, বরগুনা: বরগুনায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকসহ উভয়পক্ষের দশজন আহত হয়েছে। আহতদের মধ্যে সাংবাদিকের বাবা এবং ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ধুপতি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ধুপতি গ্রামের ইউপি সদস্য কুদ্দুস মীরের পক্ষের সাথে ওই এলাকার সাংবাদিক জামাল মীর পরিবারের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে জোর করে চাষাবাদ করতে গেলে বাধা দেন সাংবাদিক জামাল মীরের বাবা, মা ও ভাই। এসময় উভয়পক্ষের লোকজন দেশী অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়।

হামলায় জামাল মীরের বাবা, মা ও ভাই ও অপরপক্ষের ৬-৭ জন আহত হন। পরে ঘটনাস্থলে পৌঁছালে সাংবাদিক জামাল মীরও প্রতিপক্ষদের হামলার শিকার হন। আহতদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সাংবাদিক জামালের বাবা ও ভাইয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে একপক্ষের তিনজনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram