ঢাকা
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:২৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৬, ২০২৫

কুমিল্লায় ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ জন আটক

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের ধীতপুর এলাকায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল করতে গেলে বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগ-যুবলীগ ও কৃষকলীগের কয়েকজন নেতাকর্মীকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটককৃতদের নাম পরে জানাবে জানিয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আজ ধীতপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল বের হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিছিলকারীদের ব্যানারসহ আটক করে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram