ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:১১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৫

বাল্যবিয়ের দায়ে অর্থদন্ড ও মুচলেকায় ছাড়া পান বর, কনে রেখে ফিরলেন বাড়ি

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় রোববার রাতে একটি বিয়ের আসরে অভিযান চালিয়ে বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও মুচলেকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বর-কনের অভিভাবক ও নিকাহ্ রেজিষ্ট্রারকে সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার কাঠালতলী মাধবগুল গ্রামের জেবুল ইসলামের নাবালিকা মেয়ে নাবিলা জান্নাত নাবিলার সাথে কুলাউড়া উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল বশিরের ছেলে আব্দুল আজিজ রুমেলের বিয়ের অনুষ্ঠান রোববার রাতে পৌরশহরের একটি রেস্টুরেন্টে চলছিল। বাল্যবিয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের আসরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জন্মনিবন্ধনসহ কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, কনের বয়স ১৮ পূর্ণ হয়নি। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদন্ড ও মুচলেখা আদায় করে। এসময় বর-কনেপক্ষ ও নিকাহ্ রেজিষ্ট্রারকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কনেকে স্বামীর বাড়ি না পাঠাতে কঠোরভাবে সতর্ক করা হয়। এতে কনে ছাড়াই বাড়ি ফিরলেন বর আব্দুল আজিজ রুমেল।

ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাল্যবিয়ের অপরাধে বরকে অর্থদন্ড প্রদান ও মুচলেকা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, কনের বয়স ১৮ পূর্ণ হওয়ার আগে তাকে শ্বশুড়বাড়িতে না পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram