ঢাকা
logo
প্রকাশিত : September 14, 2025

মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। রিজিয়া বেগম উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামের গগন মোল্লার স্ত্রী।

স্থানীয় হাসপাতাল ও সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর সাংসারিক কাজের জন্য ঘর থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় ঘরের দরজার সামনের সিঁড়ির নিচে ওৎ পেতে থাকা বিষধর সাপ তাকে দংশন করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ কবির সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, সর্প দংশনে আক্রান্ত রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram