ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৪, ২০২৫

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা বলেন, বরিশাল সরকারী ব্রজমোহন বিএম কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এখানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। দীর্ঘ দুই যুগের বেশী সময় ধরে বাকসুর নির্বাচন হয়নি।

তাই শিক্ষার্থীদের ন্যায্য দাবী আদায়ে কোনো প্লাটফর্ম নেই। শিক্ষার্থীদের দাবী আদায়ের জন্য নেতৃত্ব গঠনের জন্য দ্রুত নির্বাচনের দাবী জানান তারা। উল্লেখ্য , ২০০৩ সালে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram