ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৪, ২০২৫

“গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের নিয়ে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌরসভার হলরুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর এবং শ্রীমঙ্গল থানা পুলিশের প্রতিনিধি এসআই নৃপেন।

এসময় মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমেদ, যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো: এহসানুল হক।

সভায় বক্তারা অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪, সাংবাদিক আচরণবিধি ২০০২ (সংশোধিত ২৫ ধারা) এবং সাংবাদিকদের অধিকার সংক্রান্ত প্রেস আপিল বোর্ড বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ ও উপজেলায় কর্মরত প্রায় অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram