ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2025

পুঠিয়ায় অভিযান: অবৈধ জাল জব্দ করে ধ্বংস

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (১3 সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন জলাশয়ে অভিযান চালান পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

প্রশাসন জানায়, এসব জাল ব্যবহারের ফলে স্থানীয় মৎস্য প্রজাতি ও জলজ জীববৈচিত্র্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। পাশাপাশি এসব জাল পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে দেখা দেয় জলাবদ্ধতা ও কৃষিকাজে ব্যাঘাত।

অভিযান চলাকালে জালে আটকে থাকা বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী উদ্ধার করে পুনরায় প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হয়। জব্দকৃত বিপুল পরিমাণ জাল পরে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জানান, “জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

এ সময় উপস্থিত স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram