ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2025

বাঁশখালীতে কৃষিজমি থেকে বিরল প্রজাতির অজগর উদ্ধার, বনভূমিতে অবমুক্ত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ৯ নম্বর ওয়ার্ড এলাকার বউস্যবর পাড়ার একটি কৃষিজমিতে বিরল প্রজাতির একটি বার্মিজ অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাঁশখালী ইকোপার্কের বনকর্মীরা। পরে স্থানীয়দের সহায়তায় অজগর সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। প্রায় ৫ কেজি ওজনের এবং আনুমানিক ৮ ফুট দৈর্ঘ্যের সাপটি দুপুর ২টার দিকে বাঁশখালী ইকোপার্কের সংরক্ষিত বনভূমির গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক, ইকোপার্ক স্টাফগণ এবং ইকোপার্ক ইজারাদারের প্রতিনিধি আব্দুর রশিদ।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন, “আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং অজগরটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই। পরে এটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে। মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram