ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৩, ২০২৫

কেরানীগঞ্জে দিনে দুপুরে জবাই করে যুবককে হত্যা 

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বাসা থেকে বের হয়ে দিন দুপুরে পথে সগীর নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত  সগীর (২৬)"রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। প্রায় চার মাস আগে স্ত্রী ও এক সন্তান নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন।

নিহতের স্ত্রী টিনা জানান, সকালে সগির দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে তিনি খবর পান পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে সাগিরকে হত্যা করে ফেলে রেখেছে।

এ বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানান দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আকতার হোসেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram