ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৩, ২০২৫

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে অপ্রতিদ্বন্দ্বী মানবিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘ

এস এম আরজু, চট্টগ্রাম; দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও দেশবরেণ্য বহুল পরিচিত সামাজিক,অরাজনৈতিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘ'র উদ্যোগে "ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে নগরীর চাঁদগাঁও থানাধীন সিএন্ডবি টেক বাজারস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য এ আয়োজন সম্পন্ন হয়। ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ফাহিমের সঞ্চলনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল ক্লাব চট্টগ্রামের ডিস্ট্রিক্ট গভর্নর এস এম আজিজ। বর্ণাঢ্য আয়োজনে প্রধান আলোচক হিসেবে মূল বক্তব্য তুলে ধরেন জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক এবং এটিএন নিউজ ও দি বাংলাদেশ টুডে এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস এম আকাশ।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সুফি গবেষক ও দৈনিক সময়ের কাগজ এর সহ সম্পাদক সাংবাদিক নুর মোহাম্মদ রানা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার আবু নাছের সহ বিভিন্ন পেশার গুণীজনরা উপস্থিত ছিলেন। 

আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,চান্দগাঁও থানা জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল জসিম উদ্দীন সরকার,অত্র সংগঠনের উপদেষ্ঠা জাহাঙ্গীর আলম বাদশা,তসলিম উদ্দীন,ইব্রাহীম দুলাল,মোঃ জাহেদ আলী, মোঃ আলী জিন্নাহ। ফুটন্ত কিশোর সংঘের পক্ষে উপস্থিত ছিলেন,উপস্থিত ছিলেন অত্র সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ফাহিম,সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক ইমন,সহ-দপ্তর সম্পাদক আসিফ,প্রচার সম্পাদক সোহেল,কার্যনির্বাহী সদস্য জুবায়ের মাহিন,নয়ন,ওমর ফারুক,রোমান,আজাদ হোসেন,রবিউল,ইফতেখার মুন্না,ছোটন মহাজন,জিল্লুর রহমান,ইসফারুল হাসান তাসিন,আনাস ইবনে আলী,সদস্য জাবেদ ইমতিয়াজ সাইদ রিমন,সোহান,সিয়াম আলী,সিহাব আব্দুল্লাহ,ইলহাম,তাসমি, মিনহাজ,ইরফাত,রাব্বি,রাতুল সহ প্রমুখ।

আলোচনা শেষে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে বেশ কিছু স্বেচ্ছাসেবককে বিশেষ সংবর্ধনা ও আইডি কার্ড প্রদান করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram