ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:০০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২৫

শারীরিক প্রতিবন্ধীর ওপর হামলাকারীকে আদালতে প্রেরণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে শারীরিক প্রতিবন্ধী সোহাগ মিয়া তালুকদারের ওপর হামলাকারী মোঃ রাজু মিয়াকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ রাজু মিয়াকে আদালতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পুরানবাজার এলাকা থেকে রাজু মিয়াকে পুলিশ গ্রেফতার করে। সে সাবাসপুর গ্রামের মৃত সাজিদুর রহমানের ছেলে।

একই বাড়ির বাসিন্দা মোঃ আইয়ুব আলী তালুকদারের ছেলে আহত সোহাগ মিয়া তালুকদারের ছোট ভাই মোঃ তারেক মিয়া তালুকদার জানান- মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজু মিয়াগংরা মিলে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সোহাগ মিয়া তালুকদার গুরুত্বর আহত হয়। বিষয়টি জানার পর স্বজনরা আহত অবস্থায় সোহাগ মিয়া তালুকদারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে সুবিচারের আশায় শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার প্রেক্ষিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রাজু মিয়াকে গ্রেফতার করে।

মোঃ তারেক মিয়া তালুকদার আরও জানান, রাজু মিয়াগংরা এলাকায় দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। তারা বিভিন্নভাবে আমাদেরসহ এলাকার লোকজনের ক্ষতি করে আসছে। তাদের উপদ্রবে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছেন। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ হামলাসহ তাদের অন্যায় কার্যক্রমের বিচার কামনা করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram