ঢাকা
logo
প্রকাশিত : September 11, 2025

বাউফলে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে যৌন হয়রানির অভিযোগ

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে বুদ্ধি প্রতিবন্ধী ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে তার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থীর পরিবার থানায় অবহিত করলে পুলিশ বিষয়টি তদন্তে নেমেছেন। অভিযুক্ত ব্যক্তি ও নির্যাতিত শিশুটির বাড়ি নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে।

সূত্র জানায়, উপজেলার মধ্য নওমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী (৮) মঙ্গলবার সকালে বাড়ি থেকে স্কুলে যায়। ওই সময় ওই শিক্ষার্থী ছাড়া আর কেউ বিদ্যালয়ে আসেনি। সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর শিশুটির পিছু নেয় স্থানীয় কালু (৩৮) নামের এক অটোচালক। শিশুটির পেছনে পেছনে কালু বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পর্যন্ত যায়। এরপর শ্রেণিকক্ষে একা পেয়ে শিশুটির বুকে হাত দেয় কালু। এরপর কালু লুঙ্গি উচিয়ে শিশুটিকে তার গোপন অঙ্গ প্রদর্শন করে। এক পর্যায়ে ভয়ে শিশুটি ডাক চিৎকার দিলে কালু দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর শিশুটি বাড়ি গিয়ে তার মায়ের কাছে ঘটনা বলে। স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসা করার জন্য শিশুটির মাকে আশ্বাস দেয়। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কোনো বিচার না পেয়ে শিশুটির মা ও চাচা বৃহস্পতিবার বাউফল থানায় এসে লিখিত অভিযোগ করেন।

বাউফল থানার ওসি ঘটনাস্থলে এসআই মাসুদকে তদন্তের জন্য পাঠায়। বৃহস্পতিবার বিকালে এসআই মাসুদ বলেন, আমি বর্তমানে ঘটনাস্থলে আছি।

শিশুটির চাচা সাইফুল ইসলাম বলেন, কালু ২ সন্তানের জনক এবং পেশায় অটোরিক্সা চালক। অপরদিকে শিশুটির বাবা কয়েকবছর আগে মারা যান। তার মা একটি এনজিওতে অফিস সহায়ক হিসেবে কাজ করেন। সামান্য বেতন দিয়েই সংসার পরিচালনাসহ প্রতিবন্ধী মেয়েকে লেখাপড়া করান। ঘটনার পর আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ এসে তদন্ত করেছে। আমি এই ঘটনার বিচার চাই।

বিষয়টি জানার জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা কণাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জমান সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram