ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৫

লালমনিরহাটে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ডিলারদের গোডাউনে দুদকের অভিযান

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট: লালমনিরহাটে চলতি মৌসুমে টিএসপি, ইউরিয়া, ডিএপিসহ বিভিন্ন জাতের সারের অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ উঠেছে সার ডিলার ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। এ নিয়ে জাতীয় দৈনিক ডেসটিনি পত্রিকাসহ বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় পত্র-পত্রিকা, অনলাইনে "লালমনিরহাটে টিএসপি সার উধাও, বিক্রি হচ্ছে অধিক মূল্যে, গোডাউন জাত করার অভিযোগ ডিলারদের বিরুদ্ধে" শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর দুর্নীতি দমন কমিশন-দুদক প্রধান কার্যালয় নড়েচড়ে বসে।

প্রতিবেদনের সূত্র ধরে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদকের একাধিক টিম। দুর্নীতি দমন কমিশন-দুদক মজুদ সার সন্ধানে তল্লাশি চালায় বিসিআইসি সিন্ডিকেট ডিলারদের গোডাউনে। এরপর ন্যায্যমূল্যে সার পাচ্ছেন কৃষকেরা। এতে খুশি তারা।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশন বিষয়টি অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানকে নির্দেশ দেয়। প্রধান কার্যালয়ের নির্দেশে লালমনিরহাটে দুর্নীতি দমন কমিশন তদন্ত টিম মাঠে নামে। কৃষকের সঙ্গে কথা বলে সরাসরি অভিযোগ শুনে। এরপর বিসিআইসি ডিলার গোডাউনে যায়। দুদক টিম ভেলাবাড়ী, সারপুকুর, লালমনিরহাট শহরের রেলওয়ে বাজার, সাপ্টীবাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে আদিতমারী ফাতেমা ফিলিংস স্টেশনের পাশে ডিলার মেসার্স টুম্পা ট্রেডিং গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের সার মজুদ পায়। টিএসপি সারের বস্তাও মজুদ পায়। টিম নাছির ট্রেডার্স, ভাই ভাই ট্রেডার্স এছাড়াও বিসিআইসি ডিলারদের অন্যান্য গোডাউনেও তল্লাশি চালিয়ে মজুদ সারের সন্ধান পায়।

এছাড়া দুর্নীতি দমন কমিশন মহেন্দ্রনগরের বিসিআইসি ডিলার মেসার্স নিশাত টেডার্স, খুনিয়াগাছের বিসিআইসি ডিলার কেয়া টেডার্স, বড়বাড়ী ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স সোনারগাঁ ট্রেডার্স মালিক হাজী গোফরানের বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ পেয়েছে। এছাড়াও বিসিআইসি ডিলার পঞ্চগ্রামের মেসার্স মাসুদ ফার্টিলাইজারের মালিক শামসুল ইসলাম বিরুদ্ধে সার মজুদের অভিযোগ পেয়েছে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন এর তদন্ত কমিটির উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান মিজান জানান, সার মজুদ রেখে সিন্ডিকেটের মাধ্যমে দ্বিগুণ মূল্য কৃষকের নিকট সার বিক্রির অভিযোগটি সঠিক। তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান আতিক জানান, টুম্পা ট্রেডিং, বিসিআইসি ডিলার মেসার্স আব্দুল হাকিম, মেসার্স আব্দুল হাফিজ, মেসার্স কাশেম ট্রেডার্স গোডাউনে মজুদ সার পাওয়া গেছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন বলেন, সার মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram