ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৫

মান্দায় অভয়াশ্রমে মাছ শিকার বন্ধে প্রশাসনের অভিযান

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় বুড়িদহ খেয়াঘাটে মৎস্য অভয়াশ্রম থেকে মাছ শিকার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বেলা ১১টার সময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বুড়িদহ খেয়াঘাটে অভিযান চালিয়ে মৎস্য শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন ও একজন মৎস্য শিকারীকে অর্থদন্ডে দন্ডিত করেন। সেইসাথে অভয়াশ্রম থেকে শিকার হওয়া মাছ উদ্ধার করে আবার নদীতে অবমুক্ত করেন।

জানা গেছে, মৎস্য শিকারীর হাত থেকে ও শুকনো মৌসুমে দেশীয় জাতের মা মাছ রক্ষার জন্য উপজেলার আত্রাই নদীর কয়েকটি জায়গাতে মাছের নিরাপদ আশ্রয়ের জন্য অভয়াশ্রম গড়ে তোলা হয়। এরপর সেখানে লাল কাপড় দিয়ে নিশানা টাঙিয়ে দেন উপজেলা মৎস্য অফিস। নদীর পানি কমার সাথে সাথে কিছু অসাধু মৎস্য শিকারীরা গত দুই সপ্তাহ থেকে রিং জাল, হুইল ও মাছ ধরার বিভিন্ন ফাঁদ দিয়ে মাছ শিকার শুধু করেছেন সেখানে। মাছ শিকারের সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে বিভিন্ন জায়গা থেকে হুইল নিয়ে আসতে শুরু করেছে মৎস্য শিকারীদের দল। যার ফলে গত মঙ্গলবার অভয়াশ্রম থেকে পর্যাপ্ত পরিমাণ মাছ লুট করে নিয়ে যায় তারা। অভয়াশ্রম থেকে অবাধে মাছ শিকারের সংবাদ পেয়ে বুধবার উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বীপংকর পাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী সেখানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার মাধ্যমে সকলকে সতর্ক করে দেন। অভয়াশ্রমে মাছ শিকার বন্ধে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram