ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৫

চিলমারীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা দল’র উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামন থেকে একটি র‍্যালিবের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সেখানে উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী চায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল বারী সরকার।

মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রোজির উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহবায়ক সাদাকাত হোসেন সাজু ও মো.ফজলুল হক, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রোকাইয়া আক্তার লুনা, কোষাধ্যক্ষ শাহানাজ সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী আরা রিনি, সদস্য আঞ্জুমানারা বেগম, কনা বেগম প্রমুখ।

আলোচনা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপজেলা মহিলা দলের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিটি পাড়ায় পাড়ায় উঠান বৈঠক আয়োজন, প্রতি ওয়ার্ডের গোলটেবিল বৈঠক, ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ, প্রজেক্টরের মাধ্যমে দলীয় ৩১ দফা দাবী উপস্থাপন, মহিলা দলের সদস্য সংগ্রহ এবং ইউনিয়ন ভিত্তিক কর্মীসভা ইত্যাদি। কর্মসূচি ঘোষণা করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রোজি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram