ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৫

দোয়ারাবাজারে মৌলা নদীর ব্রিজ হুমকির মুখে, চর অপসারণের দাবি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার-বাঁশতলা সড়কের মৌলা নদীর ব্রিজটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। নদীর পূর্ব দিকে পানির স্রোতে ব্রিজের খুঁটি কেটে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে পশ্চিম দিকে চর জেগে ওঠায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে আশপাশের বসতবাড়ি ও ব্রিজ হুমকির মুখে রয়েছে।

এলাকাবাসীর পক্ষ থেকে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত আবেদন জানানো হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

আবেদনকারীরা জানিয়েছেন, ব্রিজটি ধসে পড়লে কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়বে।

মৌলারপাড় গ্রামের রফিক মিয়া জানান, চরের কারণে পানির স্রোত আটকে যাচ্ছে। এতে ব্রিজসহ অন্তত ১০টি পরিবার ঝুঁকিতে রয়েছে। পাহাড়ি ঢলে ঘরবাড়ি ভেসে যেতে পারে।

একই গ্রামের ঝর্ণা আক্তার বলেন, আমরা কয়েকটি পরিবার ভয়ে দিন কাটাচ্ছি। দ্রুত চর কেটে দেওয়ার দাবি জানাই।

স্থানীয় বাসিন্দা হারুন মিয়া, দেলোয়ার হোসেন, শাহীন মিয়া, রিপন মিয়া ও আজিজ মিয়া বলেন, চর সৃষ্টি হওয়ায় পানির প্রবাহ বিঘ্নিত হয়ে ব্রিজ ও বসতবাড়ি উভয়ই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

রাঙাউটি গ্রামের আমীর আলী, কলাউড়া গ্রামের সুন্দর আলী ও সাহেব আলী জানান, চর দ্রুত অপসারণ না হলে শুধু ব্রিজ নয়, হাওরের ফসলও ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, বিষয়টি আমরা অবগত আছি। নদীর চর কাটার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসিকে অবহিত করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram