ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৫

৩১ দফা বাস্তবায়নই হবে জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা: বেগম সেলিমা রহমান

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, একটি দেশপ্রেমিক আন্দোলনের নাম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে যে ৩১ দফা ঘোষিত হয়েছে, তা এই রাষ্ট্র ব্যবস্থাকে জনগণের রাষ্ট্রে রূপান্তর করার রূপরেখা।

তিনি বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে হলে ধানের শিষে ভোট দিতে হবে। বেগম খালেদা জিয়া হচ্ছেন আপোষহীন নেত্রী। তিনি কারাগারে গিয়েছেন কিন্তু কারো সাথে আপোষ করেননি। আমরা দ্রুত নির্বাচন চাই। বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাধবপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বেগম সেলিমা রহমান এ কথা বলেন।

সেলিমা রহমান আরও বলেন, একটি স্বৈরাচার সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন। বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ নায়ক তারেক রহমানের বার্তা গুলো মানুষের দ্বারে দ্বার পৌঁছে দিতে হবে।

উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মাহাবুব তালুকদারের সভাপতিত্বে এবং বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিয়াদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বরিশাল জেলা বিএনপির সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুস সাত্তার খান, বরিশাল জেলা দক্ষিণ বিএনপি সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, বরিশাল জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভিপি লিপন, বরিশাল জেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম, বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন, জেলা ছাত্র দলের সহ-সভাপতি আরিফুল ইসলাম রবিন, আগরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহীদ প্যাদা, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান প্রমুখ।

সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান বলেন, 'আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফাই এ জাতির মুক্তির সনদ। আমরা তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর স্বৈরাচার-ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। এখন জনগণের আকাঙ্ক্ষা গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির একমাত্র লক্ষ্য।'

বেগম সেলিমা রহমানের সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে বিকেলের দিকে সমাবেশ স্থলে জনস্রোত নেমে আসে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram