

হবিগঞ্জ প্রতিনিধি: থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোঃ দিলকুশ মিয়া (৩৮) গ্রেফতার হয়েছেন। তিনি উপজেলার শৈলজুড়া গ্রামের মৃত সৈয়দ বক্সের ছেলে।
মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ। এর আগে সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর সকাল পর্যন্ত থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ওসি জানান, শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী মামলায় মোঃ দিলকুশ মিয়াকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
