ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2025

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

মো: তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নরসিংদী-গাজীপুরের সমন্বিত দুদক কার্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট একটি টিম এই অভিযান পরিচালনা করেন। এতে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো কর্মস্থলে না আসা, ঠিকমত ওষুধ সরবরাহ না করা, নিম্নমানের খাবার সরবরাহসহ নানা অসঙ্গতি নিয়ে তথ্য সংগ্রহ করে দুদক।

অভিযানে দুদকের গাজীপুরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান নেতৃত্ব দেন। তিনি জানান, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে দায়িত্বরত ডাক্তাররা সঠিক সময় না আসার একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া অন্যান্য অসঙ্গতি গুলোও খতিয়ে দেখা হচ্ছে । এসময় আরো উপস্থিত ছিলেন, দুদকের উপ-সহকারী পরিচালক প্রান্তিক শাহ্সহ অন্যান্য সদস্যরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram