ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2025

বরিশালে ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা তদন্তে দুদক

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল নগরীতে স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলন থেকে ধরে নিয়ে মারধর ও শ্লীলতাহানিসহ দুর্নীতি প্রতিরোধ আইনে কোতোয়ালি মডেল থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যর বিরুদ্ধে দায়ের করা মামলা দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ৮ সেপ্টেম্বর শেষ কার্যদিবসে দায়ের করা মামলায় উল্লেখিত নির্দেশ দিয়েছেন বিচারক মীর মো. এমতাজুল হক।

এজাহারের বরাত দিয়ে তিনি আরও জানান, মামলার আসামিরা হলেন-কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান, মহানগর ডিবি পুলিশের পরিদর্শক সগীর হোসেন, কোতয়ালী মডেল থানার এসআই সাইফুল ইসলাম, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এসআই নাসিম ও কনস্টেবল বিশ্বজিৎ। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদি নগরীর সিএন্ডবি পোল এলাকার পেশকার বাড়ির মসজিদ গলির বাসিন্দা তাসমিন ইয়াসমিন এজাহারে উল্লেখ করেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের দালাল ও সিন্ডিকেট ভাঙাসহ স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলন করা হয়।

তারই ধারবাহিকতায় গত ১৯ আগস্ট বাদিসহ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীরা নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের নগর ভবনের সামনে জড়ো হয়। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বাদিসহ কয়েকজনকে আটক করে। পরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে নিয়ে আটক করে বাদিকে মারধর ও শ্লীলতাহানি করে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানিসহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের সরকারি কর্মচারী হিসেবে অসদাচারণ ও অপরাধ সংগঠন করার অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে ডিবির পরিদর্শক সগীর হোসেন বলেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হোসাইন আল সুহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই নারীসহ ৫/৬ জনে জোরপূর্বক পুলিশ পিকআপে ওঠেন। তাদের গ্রেপ্তার করা হয়নি। পরে তারা স্বেচ্ছায় চলে গেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram