

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিএনপির নেতাকর্মীরা পৌর শহরের সতিষা থেকে বালুয়াপাড়া খাল পরিষ্কার, অবৈধ বাঁধ অপসারণ করে। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি বলেন, বিএনপি হলো গণমানুষের কল্যাণে নিবেদিত সংগঠন। আজকে যে খালটি নেতাকর্মীরা পরিষ্কার করছে, এই খালটি খনন করেছিলেন এ সংগঠনের স্বপ্নদ্রষ্টা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সৃষ্টি করেছিলেন, আমরা সেই সৃষ্টিকে রক্ষার দায়িত্ববোধ থেকেই কৃষকের ফসল বাঁচাতে এ খাল পরিষ্কার করা হয়েছে।
সহনাটী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কালাম মেম্বার জানান, আমি এ খালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে মাটি কেটেছি। আজ আসছি, সেই খালটিকে পুন:উদ্ধার করে রক্ষা করতে।
উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ (ভিপি ফারুক), মাইনুল ইসলাম শাহীন, বোকাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুদ্দিন মাস্টার, উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, বিএনপি নেতা মজিবুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি কাজীয়েল হাজাত শাহী মুনশী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক খোকন, উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুনশী, উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক ফারদিন রহমান তালহা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসাইন, আসাদুজ্জামান প্রমুখ।
