ঢাকা
logo
প্রকাশিত : September 4, 2025

সামাজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গা পূজা পালন করা হবে: স্নেহাশীষ কুমার দাস

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে শারদ্বীয় দুর্গা পূজা পালন করা হবে। এ উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এরাতে পুলিশ বাহিনী কঠোর নজরদারিতে থাকবে। পূজা চলাকালীন প্রত্যেক মন্ডবে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

এসময় ওসি আরশেদুল হক বলেন, আপনাদের যেকোনো সমস্যা বা আশঙ্কার বিষয়ে দ্রুত থানা পুলিশকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আপনাদের পাশে আছে। পূজার সময় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভির আওতায় আনা হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অমেন্দ্র মালাকার, রাজেন্দ্রনাথ রায়, সদস্য সচিব হরিমোহন রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান পরিষদের সভাপতি গৌরহরি বসাক, সম্পাদক চন্দ্র রায়সহ উপজেলার ৫৫টি পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদকরা।

এসময় পূজা উদযাপন নেতারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে-মিশে এ উৎসব উদযাপন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে। প্রতিটি পূজা মন্ডবে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পূজা মন্ডবের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram