ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৫

বিএনপি টিকে থাকবে জনগণের ভালোবাসায়: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “বিএনপি জনগণের দল। বিএনপি টিকে থাকবে জনগণের ভালোবাসায়।”

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত র‍্যালি পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি ধোবাউড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনে গিয়ে শেষ হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, আবুল হাশেম, গাজিউর রহমান, হুমায়ুন কবির সরকার, জাকিরুল ইসলাম টুটন, আব্দুল ওয়াহেদ তালুকদার, হাবিবুর রহমান, আব্দুল কদ্দুস, আব্দুল মোমেন শাহীন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, সহ-সম্পাদক ফরহাদ আল রাজি, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব কামরুল হাসান সুমন, কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ফারুক হোসাইন ও রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন ও সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, শ্রমিকদল নেতা ওবাইদুল ফকির প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram