ঢাকা
logo
প্রকাশিত : September 4, 2025

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কুলাঘাট চেকপোস্টে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)'র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপসহ মোটরসাইকেল আটক করা হয়েছে।

বৃহস্পতিবার লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ কুলাঘাট চেকপোস্টে একটি বিশেষ অভিযানে ১৩৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। মাদক পাচার রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি’র সক্রিয় ভূমিকা ও কঠোর অবস্থানের এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, চোরাকারবারীরা কুলাঘাট চেকপোস্ট ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা করবে। উক্ত তথ্যের আলোকে আনুমানিক সকাল ১১টা ৫৫মিনিটে চেকপোস্টে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর নির্দেশ দেওয়া হলে, মোটরসাইকেলের চালক ও পিছনের যাত্রী (যিনি রোগী সেজে ছিলেন) মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে বিজিবি সদস্যরা মোটরসাইকেলের তেলের ট্যাংকসহ বিভিন্ন অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৩৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৫৪,৮০০ টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের বাজার মূল্য আনুমানিক ১,৮০,০০০ টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের বাজার মূল্য মূল্য ২ লক্ষ ৩৪ হাজার ৮শত টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক বিরোধী কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কেউ মাদক সংক্রান্ত গোপন তথ্য প্রদান করলে তার পরিচয় গোপন রাখা হবে।

এই অভিযানে বিজিবি সদস্যদের সাহসিকতা ও কৌশলগত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়, যা মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি অগ্রণী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram