ঢাকা
logo
প্রকাশিত : September 4, 2025

ঝালকাঠির নলছিটিতে মৃত্যু নিবন্ধন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন পাইলট কর্মসূচি সম্পর্কিত কর্মপরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram