ঢাকা
logo
প্রকাশিত : August 31, 2025

কাজিপুরে নদী ভাঙনরোধ ও যমুনা উপজেলার দাবীতে মানববন্ধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ভাঙনরোধ ও যমুনার পূর্বপাড়ে অবস্থিত ছয় ইউনিয়ন নিয়ে পৃথক যমুনা উপজেলার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা নিশ্চিন্তপুরের ৬ নম্বর নৌকাঘাটে যমুনা নদীর তীরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে ছয় ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেন।

যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেয়া লোকজন দ্রুততম সময়ের মধ্যে চরের ছয় ইউনিয়ন নিয়ে যমুনা নামের পৃথক উপজেলা গঠনের দাবী জানান। একইসাথে তারা যমুনার ভাঙনে দিশেহারা চরবাসীকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ীভাবে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারের প্রতি আহবান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, প্রকৌশলী সুমন, প্রকৌশলী সাইফুল্লাহ আল গালিব, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আবুল কালাম মাস্টার, প্রভাষক মোদাচ্ছির রহমান প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram