

শামসুল আরেফিন, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে আশ্রয়ণ প্রকল্পের জন্মগত বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি ধর্ষক মোঃ মফিজুল সিকদার (৪০) কে অভিনব কায়দায় গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার ধর্ষক হলেন- উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের মৃত সেকেন্দার আলী সিকদারের ছেলে মো. মফিজুল সিকদার (৪০)।
থানা সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী (৩৫) ওই নারী জন্মগত ভাবে বোবা। সে কথা বলতে পারে না, আকার ইঙ্গিতে বুঝিয়ে বলতে পারে। এমতাবস্থায় গত ২৭ আগস্ট গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বাস করা এক সন্তানের জননী বাক প্রতিবন্ধী মেহেরুন্নেসার ঘরে ঢুকে ধর্ষক মফিজুল। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় আজ রবিবার (৩১ আগষ্ট) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিকেলের কাজ অব্যাহত আছে। নাজিরপুর থানা পুলিশ অভিনব কায়দায় ওই আসামিকে আটক করে। আটক মোঃ মফিজুল সিকদারকে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

