ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৬
logo
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৫

অনুকূলের হাতে তৈরি বিমান উড়লো আকাশে

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে জন্ম নিয়েছে এক অসাধারণ প্রতিভা। মাত্র ১৬ বছর বয়সেই নিজের হাতে তৈরি করেছেন একটি বিমান। নাম দিয়েছেন “দ্যা রয়েল স্কাই-১১০”।

আজ রোববার (৩১ আগস্ট) বিকেলে আকাশে সফলভাবে বিমানটি উড়িয়ে তিনি তাক লাগিয়ে দেন এলাকাবাসীকে।

হঠাৎ আকাশে বিমান উড়তে দেখে গ্রামের মানুষের মধ্যে দেখা দেয় তুমুল কৌতূহল। অনেকে দৌড়ে আসেন ঘটনাস্থলে। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও মুগ্ধ হয়ে দেখেন অনুকূলের হাতে তৈরি সেই উড়ন্ত বিমান।

অনুকূল রায় জানান, বিমানটি তৈরি করতে তার দুই বছরেরও বেশি সময় লেগেছে। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে তিনি কাজটি শেষ করেছেন। এর আগে ২০২৩ সালে তিনি একটি রোবট তৈরি করেছিলেন। সম্প্রতি আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করা এই তরুণ বলেন— “আমি চাই আমার সৃজনশীল চিন্তাগুলো কাজে লাগিয়ে দেশের জন্য কিছু করতে। সরকার বা বিভিন্ন সংস্থার সহায়তা পেলে আরও বড় কিছু উদ্ভাবন করতে পারব।”

স্থানীয় শিক্ষক পরাণ চন্দ্র রায় বলেন, “অনুকূলের মতো তরুণরা আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা। তার এই অর্জন শুধু গ্রাম নয়, পুরো উপজেলাকে গর্বিত করেছে।”

গ্রামবাসীরাও মনে করছেন, অনুকূলের এই উদ্ভাবন কেবল তার পরিবারের নয়, বরং গোটা এলাকার সুনাম বাড়িয়ে দিয়েছে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে অনুকূলের হাত ধরে আরও বড় প্রকল্প বাস্তবায়িত হবে।

ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, “আমি বিষয়টি জেনেছি। খুব শিগগির উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তার জন্য সহযোগিতার উদ্যোগ নেব।”

অনুকূলের এই সফলতা প্রমাণ করে, সুযোগ পেলে গ্রামের মেধাবী তরুণরাও বিশ্বকে চমকে দিতে পারে। তার হাতে তৈরি বিমান শুধু একটি উদ্ভাবন নয়, বরং পুরো প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। অনুকূল আজ প্রমাণ করলেন—মনোযোগ, ধৈর্য আর পরিশ্রম থাকলে অসম্ভব কিছুই নয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram