ঢাকা
logo
প্রকাশিত : August 31, 2025

অবশেষে উপজেলা প্রতিষ্ঠার ২১ বছর পর তিতাসে নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা তিতাস উপজেলা প্রতিষ্ঠার ২১ বছরেও উপজেলা পরিষদ চত্বরে কোনো কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়নি। দুই দশকেরও বেশি সময় ধরে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত 'শহীদ স্মৃতিস্তম্ভ' নামক মিনারে বিভিন্ন দিবসে শ্রদ্ধা নিবেদন করে আসছে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ করা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। দীর্ঘদিন পর এ উদ্যোগ গ্রহণ করায় মানুষের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের পরিবেশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারটি উপজেলা পরিষদ চত্বরের পূর্ব পাশে নির্মাণ কাজ শুরু হচ্ছে। আধুনিক নকশা ও টেকসই নির্মাণকাজের মাধ্যমে শহীদ মিনারটি সাজানো হবে, যাতে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগ স্মরণে রাখতে পারে।

স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতারা জানিয়েছেন, তিতাস উপজেলায় একটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠা ছিল সময়ের দাবি। এখন এটির নির্মাণকাজ শুরু হওয়ায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন ফজলু বলেন, অত্যন্ত আনন্দের সংবাদ যে উপজেলা প্রতিষ্ঠার ২১ পর একটি কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি হচ্ছে, আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে পারবো, এতেই আমরা গর্বিত। এই উদ্যোগ প্রশংসার দাবিদার।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, “২০০৪ সালে তিতাস উপজেলা প্রতিষ্ঠিত হয়। উপজেলা প্রতিষ্ঠার দুই দশকেরও বেশি সময় ধরে এখানে একটি কেন্দ্রীয় শহীদ মিনার না থাকায় সকলের চাহিদার ভিত্তিতে, সবার মতামত নিয়ে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হচ্ছে এবং কাজ শুরু হয়েছে। আশা করছি আগামী ২১ ফেব্রুয়ারিতে তিতাসবাসী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram