ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৩
logo
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৫

কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এলাকা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বরিশাল সদর নৌ-থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর তীরে ভেসে থাকা লাশ দেখে তারা দ্রুত থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে ছিল একটি শার্ট ও ট্রাউজার। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

বরিশাল সদর নৌ-থানার ওসি অসিম কুমার সিকদার বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এসআই শহিদুল ইসলাম জানান, সিআইডি টিমকে অবহিত করা হয়েছে। তারা ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে যুবকের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram