ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫২
logo
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৫

কাঠালিয়ায় বিএনপির রাষ্ট্র সংস্কারে ৩১ দফার লিফলেট বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম জামাল।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার কচুয়া বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন কেন্দ্রীয় বিএনপির এ নেতা। এ সময় তিনি কচুয়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে মতবিনিময় করে উপস্থিত সকলের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন। রফিকুল ইসলাম জামাল বীণাপাণি বাজার, সেন্টারের হাট ও তালগাছিয়া মাদ্রাসায় লিফলেট বিতরণ ও পথসভা করেন।

এ সময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীর বহর, সাংগঠনিক সম্পাদক মো: আলিমুল ইসলাম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান খান বিপ্লবসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram