ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৩
logo
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫

বড়লেখায় রেললাইনের লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনঃস্থাপন প্রকল্পের বড়লেখা রেলস্টেশনের উত্তরপাশের জনগুরুত্বপূর্ণ খাদ্যগুদাম-গাজিটেকা রাস্তায় রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের খাদ্যগুদামের সম্মুখে বৃহত্তর গাজিটেকা এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাজসেবক মখলিছুর রহমানের সভাপতিত্বে ও তোফায়েল আহমদ তুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, আইনজীবী গোপাল দত্ত, এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান, সাবেক কাউন্সিলর নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহসম্পাদক আব্দুন নুর তালুকদার, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, প্রধান শিক্ষক বদর উদ্দিন, ময়নুল ইসলাম, তপন চৌধুরী, সাবুল আহমদ, অপুজিত দাস, সামছুল ইসলাম, ব্যবসায়ী নাজমুল ইসলাম, আব্দুল লতিফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর কুলাউড়া-শাহবাজপুর রেলপথের পুনঃস্থাপন কাজ চলছে। বড়লেখা রেলস্টেশনের উত্তর পাশের খাদ্যগুদাম-গাজিটেকা রেলক্রসিং পার হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। রেললাইন চালুর লক্ষ্যে চলমান পুনর্বাসন প্রকল্পে রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণ না করেই কাজ এগিয়ে চলতে দেখা যাচ্ছে। এতে এলাকাবাসী নানা দুর্ঘটনার আশংকা করছেন। দ্রুত খাদ্যগুদাম-গাজিটেকা রাস্তায় রেলগেট নির্মাণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram