ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৬
logo
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫

বকশীগঞ্জে চুরি হওয়া ২৪ মোবাইল উদ্ধার ও মালিকদের কাছে হস্তাস্তর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চুরি ও হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে বকশীগঞ্জ থানা কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মালিকের নিকট মোবাইল ফোন গুলো হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত মোবাইল হস্তান্তর করেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ। এসময় বকশীগঞ্জ থানার এএসআই মোস্তাক আহমেদ ও এএসআই আবদুল জলিল উপস্থিত ছিলেন।

এর আগে বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরীমূলে পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মালিকের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেন এএসআই মোস্তাক আহমেদ ও এএসআই আবদুল জলিল। উদ্ধার হওয়া মোবাইল গুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ।

মোবাইল পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান উদ্ধার হওয়া মোবাইল মালিকরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram